ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগরের মৃত্যু

বরিশাল-ঝালকাঠি মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর (৩৫) নিহত হয়েছেন। রোববার দুপুর ২টার দিকে নলছিটি উপজেলার রায়াপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের ভাই মাহবুব সৈকত জানান, হুমায়ুন কবির সাগর মোটরসাইকেলে করে বরিশাল থেকে ঝালকাঠির দিকে আসছিলেন। পথে রায়পুর এলাকায় পৌঁছালে তাঁর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

দুর্ঘটনায় মোটরসাইকেল চালক সোহেল (ঝালকাঠি স্টেশন রোডের একজন ব্যবসায়ী) গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা দ্রুত আহত দুজনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হুমায়ুন কবির সাগরকে মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহত সাগরের লাশ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পায়রা সেতুতে টোল কালেক্টরের রহস্যময় মৃত্যু

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগরের মৃত্যু

আপডেট সময় : ০৫:২৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬