ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, মসজিদ কেবল ইবাদতের স্থান নয়, বরং এটি নৈতিকতা, মানবিকতা ও সামাজিক সম্প্রীতি রক্ষার অন্যতম কেন্দ্রবিন্দু। শুক্রবার টাঙ্গাইলের মধুপুরে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মসজিদকে কেন্দ্র করে সমাজে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধি পায়। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন। তিনি আরও বলেন, একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠনে মসজিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

























