মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:১১ পূর্বাহ্ন | ২২শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রেমিকের আবেগঘন চিঠি

  • হালনাগাদ সময় : ০৪:২২:২১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেছে এক প্রেমিকের লেখা আবেগঘন চিঠি। চিঠিতে স্বর্ণা নামের এক তরুণীকে উদ্দেশ্য করে লেখা হয়েছে, ‘এই জীবনে আমি তোমাকে কখনো ভুলতে পারব না।’ চিঠির শেষে আল্লাহর কাছে ওই তরুণীর মনে জায়গা পাওয়ার আকুতি জানিয়ে প্রার্থনা করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকালে প্রায় পাঁচ মাস পর মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। দানকৃত অর্থ ও সামগ্রী গণনার সময় বেনামে লেখা এই চিঠিটি উদ্ধার করা হয়। চিঠির লেখক সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

পাগলা মসজিদের দানবাক্সে প্রায়ই মানুষের ব্যক্তিগত আবেগ, রোগমুক্তি ও মনোবাসনা পূর্ণ হওয়ার আকুতি সম্বলিত চিঠি পাওয়া যায়। এবার সেই তালিকায় যুক্ত হলো স্বর্ণার মনে জায়গা পাওয়ার এই আকুতি।

ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের বিশ্বাস, পাগলা মসজিদে একনিষ্ঠ মনে প্রার্থনা করলে মনোবাসনা পূরণ হয়। এই বিশ্বাস থেকেই প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে নামাজ আদায় ও দান করতে আসেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

21 November 2026

আলেমদের প্রতি বিদ্বেষ ও অবজ্ঞার ভয়াবহ পরিণাম

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রেমিকের আবেগঘন চিঠি

হালনাগাদ সময় : ০৪:২২:২১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬