মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৪৩ পূর্বাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত

  • হালনাগাদ সময় : ০১:৩৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য স্বেচ্ছায় দেশে ফেরার বিষয়টি ঢাকার প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা বলে জানিয়ে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (২৫ নভেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

তিনি বলেন, শেখ হাসিনার স্বেচ্ছায় বাংলাদেশে ফিরতে চাওয়ার বিষয়টি ঢাকার প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা। ঢাকার প্রত্যর্পণের এই অনুরোধ প্রচলিত প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। জয়সওয়াল আরও বলেন, ভ্রমণ নথি নিয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে ইচ্ছুক কোনো নাগরিকের বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা। তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানাননি তিনি।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা সম্পর্কে প্রশ্নের জবাবে জয়সওয়াল ওই মন্তব্য করেন। শেখ হাসিনা বলেছেন, ভারতে দুই বছরেরও বেশি সময় ধরে থাকা নির্বাসন শেষে তিনি আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন। তবে বাংলাদেশ সরকার বলেছে, কেবল ভারতই তাকে প্রত্যর্পণ করতে পারবে।

এর আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানিয়েছেন, শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন। তিনি প্রয়োজনীয় ভ্রমণ নথিপত্র চেয়ে তার আইনজীবীর মাধ্যমে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করেছেন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে দিল্লি থেকে দেশে ফেরার ব্যবস্থা করার জন্য অনুরোধ জানিয়েছেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান ঘটে। সেদিন ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই তিনি সেখানে বসবাস করছেন। শেখ হাসিনার দেশে ফেরার এই প্রস্তাব বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। সরকার জানিয়েছে, দেশে প্রবেশের পরপরই তাকে গ্রেপ্তার এবং অন্যান্য দণ্ডিত পলাতক আসামির মতো একই আইনের আওতায় বিচার করা হবে।

২০২৪ সালে আন্দোলনকারীদের ওপর দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেন। যদিও তিনি এই অভিযোগ প্রত্যাখ্যান করে বাংলাদেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। ঢাকা দ্বিপাক্ষিক চুক্তির আওতায় ভারত থেকে তার প্রত্যর্পণ চেয়ে আসায় বিষয়টি দুই দেশের মধ্যে টানাপোড়েনের একটি কারণ হয়ে দাঁড়িয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

25 November 2026

পবিত্র নগরী মক্কার দৃষ্টিনন্দন প্রবেশদ্বার ‘মক্কা গেট’

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত

হালনাগাদ সময় : ০১:৩৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬