মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:১৮ পূর্বাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পিরোজপুরে বিএনপি কার্যালয় ও দোকানে অগ্নিসংযোগ: আসামি ৮৫৫

  • হালনাগাদ সময় : ০১:৩৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

পিরোজপুরের নাজিরপুরে ইউনিয়ন বিএনপি কার্যালয় ও স্থানীয় দোকানপাটে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১৫৫ জন নামীয় এবং ৫০০ থেকে ৭০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিসহ মোট ৮৫৫ জনকে আসামি করা হয়েছে। মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মো. এনামুল হক লিটন বাদী হয়ে নাজিরপুর থানায় এ এজাহার দায়ের করেন।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, সাবেক মন্ত্রী রেজাউল করিমের ছোট ভাই ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম নূরে আলম সিদ্দিকী শাহীন, এবং সাবেক মন্ত্রী রেজাউল করিমের মেজ ভাই ও উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ১৫ নভেম্বর দুপুরে মাটিভাঙ্গা ইউনিয়নের ঝনঝনিয়া টাওয়ার মোড় এলাকায় বিএনপি কার্যালয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় বোমাবাজি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

25 November 2026

পবিত্র নগরী মক্কার দৃষ্টিনন্দন প্রবেশদ্বার ‘মক্কা গেট’

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পিরোজপুরে বিএনপি কার্যালয় ও দোকানে অগ্নিসংযোগ: আসামি ৮৫৫

হালনাগাদ সময় : ০১:৩৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬