মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৩২ পূর্বাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

৩ লাখ ছাত্রীকে বাইসাইকেল প্রদান: সচিবালয়ে চালিয়ে মান পরখ করলেন প্রধানমন্ত্রী

  • হালনাগাদ সময় : ০৫:৩৮:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর মধ্যে বিতরণের লক্ষ্যে সংগৃহীত বাইসাইকেলের গুণগত মান নিজে চালিয়ে পরীক্ষা করে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ কার্যালয় চত্বরে কয়েকটি মডেলের বাইসাইকেল চালিয়ে দেখেন তিনি। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ২০ হাজার মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির মেধাবী ছাত্রীদের মধ্যে এই বাইসাইকেল বিতরণ করা হবে। প্রতিটি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা উপহার হিসেবে এ বাইসাইকেল পাবে। মূলত নারীশিক্ষাকে উৎসাহিত করা ও মাধ্যমিক স্তরে ঝরে পড়া রোধ করতেই সরকার এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে।

বাইসাইকেল পরখ করার সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মেট্রোরেলের পিলারের গ্রাফিতি নিয়ে ক্ষুব্ধ সারজিস আলম

26 November 2026

আজ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

৩ লাখ ছাত্রীকে বাইসাইকেল প্রদান: সচিবালয়ে চালিয়ে মান পরখ করলেন প্রধানমন্ত্রী

হালনাগাদ সময় : ০৫:৩৮:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬