মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৩৩ পূর্বাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা: স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড

  • হালনাগাদ সময় : ০১:৩৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় স্ত্রী নাছিমা খাতুনকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী শওকত আলী ও সতীনের ভাই শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাভ্যুনালের বিচারক মোড জাকারিয়া হোসেন এই চাঞ্চল্যকর রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০২ সালে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা কারিগর পাড়ার নাছিমা খাতুনের সঙ্গে মাধবকাটির শওকত আলীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে নাছিমার ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন শওকত আলী। এরই একপর্যায়ে তিনি হাসিনা খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন এবং প্রথম স্ত্রী ও সন্তানদের ভরণপোষণ দেওয়া বন্ধ করে দেন। এর প্রতিবাদ করায় নাছিমা পৌরসভায় একটি অভিযোগ দায়ের করেন, যার শুনানির তারিখ ধার্য ছিল ২০১২ সালের ৩০ আগস্ট।

শুনানির আগের দিন অর্থাৎ ২৯ আগস্ট সন্ধ্যা পৌনে আটটার দিকে শওকত আলী, তার দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন, হাসিনার ভাই শফিকুল ইসলাম ও শাশুড়ি ছবিরন খাতুন ইটাগাছার ভাড়া বাসায় গিয়ে নাছিমাকে মারধর করেন এবং গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর আগে নাছিমা একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে ঘটনার জবানবন্দি দিয়ে যান।

আদালত সাক্ষ্যপ্রমাণ ও জবানবন্দি পর্যালোচনার পর শওকত আলী ও শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড প্রদান করেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় শওকতের দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন ও তার মা ছবিরন খাতুনকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মেট্রোরেলের পিলারের গ্রাফিতি নিয়ে ক্ষুব্ধ সারজিস আলম

26 November 2026

আজ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যা: স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড

হালনাগাদ সময় : ০১:৩৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬