মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:১২ পূর্বাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ইউপি প্রশাসকের স্বাক্ষর জাল করে ৫৯ লাখ টাকা আত্মসাৎ, সচিব পলাতক

  • হালনাগাদ সময় : ০১:৩৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সরকারি তহবিল থেকে প্রায় ৫৯ লাখ ১৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. রুয়েলুজ্জামানের বিরুদ্ধে। ইউপি প্রশাসক ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর জাল করে যৌথ ব্যাংক হিসাব থেকে চেকের মাধ্যমে এসব অর্থ উত্তোলন করা হয়। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্ত সচিব।

পুলিশ সূত্রে জানা গেছে, বন্যাকবলিত প্রান্তিক কৃষকদের মানবিক সহায়তার ২৬ লাখ ৫০ হাজার টাকা এবং ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের ৩২ লাখ ৬৫ হাজার ২৩৮ টাকা আত্মসাৎ করা হয়েছে। ২০২৬ সালের জুলাই মাসে বন্যাকবলিত ৮৭৭ জন কৃষকের জন্য বরাদ্দকৃত টাকা গত সেপ্টেম্বরে সোনালী ব্যাংকের দুর্গাপুর শাখায় জমা হয়। ইউপি সচিব রুয়েলুজ্জামানকে কৃষকদের মধ্যে বিতরণের জন্য চেক প্রস্তুতের দায়িত্ব দেওয়া হলেও তিনি সময়ক্ষেপণ করতে থাকেন। পরবর্তীতে সন্দেহ হলে ব্যাংকের হিসাব বিবরণী তুলে দেখা যায় তহবিল থেকে অর্থ তুলে নেওয়া হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও ইউপি প্রশাসক ফজলুর রহমান এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ জালিয়াতির সঙ্গে সম্পৃক্ত দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে। জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাতের ঘটনায় অভিযুক্ত ইউপি সচিবকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

25 November 2026

পবিত্র নগরী মক্কার দৃষ্টিনন্দন প্রবেশদ্বার ‘মক্কা গেট’

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ইউপি প্রশাসকের স্বাক্ষর জাল করে ৫৯ লাখ টাকা আত্মসাৎ, সচিব পলাতক

হালনাগাদ সময় : ০১:৩৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬