মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:৪৪ পূর্বাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

চীন-বাংলাদেশ-মিয়ানমার অর্থনৈতিক করিডোর বাস্তবায়ন অত্যন্ত জরুরি: মো. ইসমাইল

  • হালনাগাদ সময় : ০৫:৪৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় রেখে চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোর বাস্তবায়ন অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল।

তিনি বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের মতো উদ্যোগের পরিপূরক হিসেবে বাংলাদেশে আরেকটি বড় বন্দর অবকাঠামো প্রকল্প উন্নয়নের বিষয়টি চীন বিবেচনা করতে পারে।

বুধবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-চীন সম্পর্কবিষয়ক ‘২০২৬ ঢাকা ফোরাম’-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

চীন, মিয়ানমার ও বাংলাদেশ অর্থনৈতিক করিডোর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, গত জুনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চীন, মিয়ানমার ও বাংলাদেশ অর্থনৈতিক করিডোর গড়ে তোলার যে আহ্বান জানিয়েছেন, তা বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এশিয়ার পরিবর্তনশীল অর্থনৈতিক প্রেক্ষাপটে এই করিডরটি বিশেষ গুরুত্ব দাবি করে।

তিনি আরও বলেন, এই করিডরকে কেবল একটি সাধারণ অবকাঠামো প্রকল্প হিসেবে না দেখে, বরং সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে অর্থনৈতিক একীভূতকরণ ও কার্যকর সহযোগিতার বৃহত্তর কাঠামো হিসেবে বিবেচনা করা উচিত।

মো. ইসমাইল বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এ ক্ষেত্রে বিশেষ সুবিধা সৃষ্টি করেছে। তবে করিডর বাস্তবায়নের সম্ভাবনা যাচাই করার সময় রাজনৈতিক বাস্তবতা, নিরাপত্তা পরিস্থিতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং সংশ্লিষ্ট সব পক্ষের অর্থনৈতিক স্বার্থ সতর্কতার সঙ্গে মূল্যায়ন করতে হবে। এ জন্য ত্রিদেশীয় সংলাপে বিশেষ জোর দেওয়া প্রয়োজন।

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন ফলপ্রসূ ভূমিকা রাখতে পারে উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনের একটি নতুন পথ উন্মোচিত হয়েছে এবং এ ক্ষেত্রে চীন বড় ধরনের সহায়তা করতে পারে।

বাংলাদেশ ও চীন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, পারস্পরিক শ্রদ্ধা, সার্বভৌম সমতা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ওপর ভিত্তি করে দুই দেশের দীর্ঘদিনের অংশীদারত্ব গড়ে উঠেছে। বর্তমান সময়ে এই সম্পর্ক বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, প্রতিরক্ষা, শিক্ষা, সংস্কৃতি ও জনগণের সঙ্গে যোগাযোগের মতো বিভিন্ন খাতে বিস্তৃত হয়েছে।

বন্দর ও নৌপরিবহন সংযোগ প্রসঙ্গে মো. ইসমাইল বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য ব্যাপকভাবে সমুদ্রবন্দরনির্ভর। বঙ্গোপসাগরের উত্তর প্রান্তে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থলে বাংলাদেশের কৌশলগত অবস্থান রয়েছে এবং এই অবস্থানকে কাজে লাগিয়ে দেশের বন্দরগুলোকে সমন্বিত অর্থনৈতিক ও লজিস্টিকস হাবে রূপান্তর করতে হবে।

তিনি আরও বলেন, এই ক্ষেত্রে বন্দর নির্মাণ, সামুদ্রিক অবকাঠামো উন্নয়ন এবং বন্দর ব্যবস্থাপনায় চীনের দীর্ঘদিনের অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে পারে। পাশাপাশি পরিবেশবান্ধব বন্দর, জ্বালানিসাশ্রয়ী সামুদ্রিক অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা ও জলবায়ু-সহনশীল উপকূলীয় অবকাঠামো উন্নয়নেও দুই দেশের মধ্যে সহযোগিতার বিশাল সুযোগ রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

দেশের বাজারে সোনার দাম বাড়ল ভরিপ্রতি ১০৫০ টাকা

26 November 2026

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

চীন-বাংলাদেশ-মিয়ানমার অর্থনৈতিক করিডোর বাস্তবায়ন অত্যন্ত জরুরি: মো. ইসমাইল

হালনাগাদ সময় : ০৫:৪৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬