মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:২৩ পূর্বাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

তিন ক্যামেরায় ২০০ মেগাপিক্সেল লেন্সসহ নতুন ফ্ল্যাগশিপ ফোন আনল অপো

  • হালনাগাদ সময় : ০২:০১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

স্মার্টফোন বাজারের প্রিমিয়াম সেগমেন্টে নতুন মাত্রা যোগ করেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। সম্প্রতি রাজধানীর মতিঝিলে অবস্থিত অপো ফ্ল্যাগশিপ স্টোরে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে ব্র্যান্ডটির নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স’। বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা-সংবলিত স্মার্টফোন হিসেবে বাজারে এসেছে এই ডিভাইসটি। পেশাদার আলোকচিত্রের জন্য বিশ্বখ্যাত প্রতিষ্ঠান হ্যাসেলব্লাডের সঙ্গে যৌথ প্রকৌশল সহযোগিতায় তৈরি হয়েছে এর অত্যাধুনিক ক্যামেরা প্রযুক্তি।

ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের মূল আকর্ষণ এর যুগান্তকারী ট্রিপল ২০০ মেগাপিক্সেল হ্যাসেলব্লাড ক্যামেরা সিস্টেম, যেখানে রয়েছে ২০০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, আল্ট্রা-ওয়াইড ও টেলিফটো ক্যামেরা। হ্যাসেলব্লাডের সাথে যৌথভাবে তৈরি এই সিস্টেম উন্নত ইমেজিং প্রযুক্তির পাশাপাশি পেশাদার ফটোগ্রাফি দক্ষতার সমন্বয়ে ছবির নিখুঁত বিবরণ ফুটিয়ে তুলতে সক্ষম।

শুধু উচ্চ রেজ্যুলুশন নয়, অপোর ‘ট্রু টু আইজ’ ইমেজিং দর্শনকে গুরুত্ব দিয়ে তৈরি হয়েছে এই ফ্ল্যাগশিপ ডিভাইসটি। মানুষের চোখে দেখা দৃশ্যের স্বাভাবিক রূপ ক্যামেরাবন্দী করতে এতে যুক্ত করা হয়েছে নেক্সট জেনারেশন লুমো ট্রু ইমেজ ইঞ্জিন, যা নির্ভুল রং, প্রাকৃতিক আলোর প্রতিফলন এবং সূক্ষ্ম ডিটেইল নিশ্চিত করে।

ডিভাইসটির কালার প্রযুক্তির মূলে রয়েছে ডেডিকেটেড ‘ট্রু কালার ক্যামেরা’, যেখানে ২৪-চ্যানেল মাল্টিস্পেকট্রাল সেন্সিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর ইমেজিং সিস্টেমে ১৫ইভি পর্যন্ত আল্ট্রা-হাই ডায়নামিক রেঞ্জ রয়েছে, যা উজ্জ্বল আলো থেকে শুরু করে অন্ধকারাচ্ছন্ন অংশ পর্যন্ত আলোর বিস্তৃত তথ্য ধারণ করতে পারে।

উন্নত ভিডিওগ্রাফি নিশ্চিত করতে এতে রয়েছে ৩০ এফপিএস-এ ৮কে রেকর্ডিং, ১২০ এফপিএস পর্যন্ত ৪কে রেকর্ডিং এবং ৪কে ডলবি ভিশন প্রযুক্তি। এছাড়া মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৬ প্রো চিপসেট, ১৬ জিবি র‍্যাম, ৫১২ জিবি স্টোরেজ, ৬.৭৮-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এবং ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির শক্তিশালী এই ফোনটি ব্যবহারকারীদের অনন্য অভিজ্ঞতা দেবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

25 November 2026

পবিত্র নগরী মক্কার দৃষ্টিনন্দন প্রবেশদ্বার ‘মক্কা গেট’

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

তিন ক্যামেরায় ২০০ মেগাপিক্সেল লেন্সসহ নতুন ফ্ল্যাগশিপ ফোন আনল অপো

হালনাগাদ সময় : ০২:০১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬