মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৫৫ পূর্বাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

মওলানা ভাসানীর আপসহীন সংগ্রাম আজও আমাদের অনুপ্রেরণা: কক্সবাজারে আলোচনা সভা

  • হালনাগাদ সময় : ০৯:১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর রাজনীতি ছিল সর্বপ্রকার ক্ষমতার মোহমুক্ত এবং সাধারণ মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি। দেশের সার্বভৌমত্ব, আত্মমর্যাদা ও স্বাধীনতার প্রশ্নে তাঁর অসামান্য অবদান বর্তমান প্রজন্মের জন্য সবসময় অনুকরণীয় বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও বক্তারা।

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কক্সবাজার পৌরসভা মিলনায়তনে গণসংহতি আন্দোলন কক্সবাজার জেলা শাখা আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সংগঠনের জেলা আহ্বায়ক ফরহাদ জামান জনির সভাপতিত্বে এবং জেলা সংগঠক আল রাহাতের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য হাসান মারুফ রুমি।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন লেখক ও শিল্পী ইয়াছির আরাফাত, বাংলাদেশ ছাত্র ফেডারেশন চট্টগ্রাম জেলার আহ্বায়ক আরিফুল হক আরিফ এবং কক্সবাজার জেলার সংগঠক তৌহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে হাসান মারুফ রুমি বলেন, মওলানা ভাসানী আজীবন ক্ষমতার লালসাকে উপেক্ষা করে মেহনতি মানুষ ও কৃষকদের পাশে দাঁড়িয়েছেন। ১৯৫৭ সালের ঐতিহাসিক কাগমারী সম্মেলনে তিনি যে শোষণের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন, তা বাঙালির স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রামের বীজ রোপণ করেছিল। এছাড়া ১৯৭৬ সালে গঙ্গার পানির ন্যায্য হিস্যার দাবিতে তাঁর ঐতিহাসিক ‘ফারাক্কা লংমার্চ’ স্বাধীন দেশের সার্বভৌম স্বার্থ রক্ষার এক অনন্য দলিল।

বক্তারা জোর দিয়ে বলেন, একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গঠন করতে হলে মওলানা ভাসানীর আপসহীন নীতি ও দর্শন অনুসরণ করা অত্যন্ত জরুরি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ইন্দোনেশিয়ায় স্বর্ণখনিতে বন্যা: ৩ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ২৩

25 November 2026

কোরআন-হাদিসের আলোকে দেশ পরিচালনায় সবার দোয়া ও সহযোগিতা চাইলেন ধর্মমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মওলানা ভাসানীর আপসহীন সংগ্রাম আজও আমাদের অনুপ্রেরণা: কক্সবাজারে আলোচনা সভা

হালনাগাদ সময় : ০৯:১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬