মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৫৫ পূর্বাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

‘জাতীয় ঐক্য ধরে রাখতে ব্যর্থ বিএনপি সরকার’, সংকট উত্তরণে জামায়াতের আহ্বান

  • হালনাগাদ সময় : ০৯:১৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

গণভোটের গণরায়ের মাধ্যমে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখতে বিএনপি সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

তিনি বলেন, গণরায়কে সম্মান জানিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সংস্কারের পথে হাঁটলে জুলাইয়ের অভূতপূর্ব জাতীয় ঐক্য অটুট থাকত। তাহলে পতিত স্বৈরাচারী ও সুবিধাবাদী গোষ্ঠী কোনো ধরনের অপতৎপরতা বা নাশকতার সাহস পেত না।

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সার্বিক অস্থিরতার প্রতিবাদে চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর বাদামতল ও আগ্রাবাদ এলাকা থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সেটিই ছিল দেশ গড়ার প্রধান ভিত্তি। কিন্তু ক্ষমতায় আসার পর বিএনপি সরকার সেই ঐতিহাসিক ঐক্য ধরে রাখতে পারেনি।

তিনি অভিযোগ করেন, সরকার পরিচালনার ক্ষেত্রে বিএনপি একঘেয়েমি ও সংঘাতময় পথে হাঁটছে। চাঁদাবাজি, দখলদারিত্ব ও অনিয়মে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বিতর্ক তৈরি করে জুলাই বিপ্লবের চেতনাকে নস্যাৎ করার চক্রান্তে তারা নিজেরাই পা দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও সতর্ক করে বলেন, রাজনৈতিক দূরদর্শিতার অভাবে ফ্যাসিবাদের দোসরেরা আজ সরকারি দলের ছায়ায় আশ্রয় নিয়ে পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে, যা ভবিষ্যতে মারাত্মক সংকট তৈরি করবে।

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে এই জামায়াত নেতা বলেন, এখনো সময় আছে শুভবুদ্ধির পরিচয় দিন। জাতীয় ঐক্যের স্বার্থে দ্রুত সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করে উদ্ভূত সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন।

সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন এবং জাতীয় সংকট উত্তরণে রাজনৈতিক দলগুলোর প্রতি দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানান।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ইন্দোনেশিয়ায় স্বর্ণখনিতে বন্যা: ৩ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ২৩

25 November 2026

কোরআন-হাদিসের আলোকে দেশ পরিচালনায় সবার দোয়া ও সহযোগিতা চাইলেন ধর্মমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

‘জাতীয় ঐক্য ধরে রাখতে ব্যর্থ বিএনপি সরকার’, সংকট উত্তরণে জামায়াতের আহ্বান

হালনাগাদ সময় : ০৯:১৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬