মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৪৩ পূর্বাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদন কাল্পনিক, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি গোলাম পরওয়ারের

  • হালনাগাদ সময় : ০১:২৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে ‘দ্য অস্ট্রেলিয়ান’ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর দাবি করে তা প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, সংসদ-অনুমোদিত একটি আনুষ্ঠানিক সফরের দিনই এই ধরণের বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশ উদ্দেশ্যপ্রণোদিত। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গণতান্ত্রিক বিরোধী দলকে হেয় করার চক্রান্ত হিসেবেই এটি করা হয়েছে।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, বক্তব্য চাওয়া হলেও ডা. শফিকুর রহমান সাড়া দেননি বলে যে দাবি করা হয়েছে তা সত্য নয়। প্রতিবেদনটি তৈরির সময় আমিরের কার্যালয় বা সফরসঙ্গীদের সঙ্গে কোনো যোগাযোগই করা হয়নি। মূল সত্য গোপন রেখে একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের ব্যক্তির আবেদনের ওপর ভিত্তি করে এই ভিত্তিহীন খবর প্রকাশ করা হয়েছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, স্বাধীন সাংবাদিকতার প্রতি তারা শ্রদ্ধাশীল, তবে মিথ্যাচারের স্বাধীনতা কোনো গণমাধ্যমের থাকতে পারে না। অবিলম্বে প্রতিবেদন প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা না চাইলে ‘দ্য অস্ট্রেলিয়ান’-এর বিরুদ্ধে আন্তর্জাতিক আইনগত পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

25 November 2026

পবিত্র নগরী মক্কার দৃষ্টিনন্দন প্রবেশদ্বার ‘মক্কা গেট’

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদন কাল্পনিক, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি গোলাম পরওয়ারের

হালনাগাদ সময় : ০১:২৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬