মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৩২ পূর্বাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

আওয়ামী সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: আখতার হোসেন

  • হালনাগাদ সময় : ০৯:৪৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, ভারতের মাটিতে বসে আওয়ামী সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি ভারতের প্রতি বাংলাদেশের জনগণের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে কাউনিয়া উপজেলার হরিশ্বর বাঁধের পাড়ে জুলাইযোদ্ধা বিপ্লব হোসেনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, “নিষিদ্ধ জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীদের উসকানি ও দেশকে অস্থিতিশীল করার সুযোগ দিলে দেশের মানুষ কখনো ভারতকে মেনে নেবে না। ভারত সরকারকে আহ্বান জানাই, আশ্রয় নেওয়া সন্ত্রাসীদের দেশে ফেরত পাঠিয়ে বিচারের রায় কার্যকর করতে সরকারকে সহযোগিতা করুন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দী প্রত্যর্পণ চুক্তি দ্রুত বাস্তবায়ন করা হোক।”

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার বিষয়ে ভারতের সঙ্গে বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় পদক্ষেপ নেওয়া হবে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

এনসিপির সদস্য সচিব জানান, দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির একটি প্রতিনিধি দল বৈঠক করেছে। চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের আগে ও পরে আওয়ামী শাসনের বিরুদ্ধে এনসিপি ধারাবাহিক লড়াই চালিয়ে গেছে। গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচারের মুখোমুখি করা এবং জুলাই যোদ্ধাদের পুনর্বাসনে সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মেট্রোরেলের পিলারের গ্রাফিতি নিয়ে ক্ষুব্ধ সারজিস আলম

26 November 2026

আজ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আওয়ামী সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: আখতার হোসেন

হালনাগাদ সময় : ০৯:৪৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬