ঢাকা ০৪:২২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

কাপ্তাইয়ে বর্ণাঢ্য আয়োজনে তনচংগ্যাদের বিষু উৎসব পালন

রাঙামাটির কাপ্তাইয়ে তনচংগ্যা সম্প্রদায়ের অন্যতম প্রধান সামাজিক উৎসব ‘বিষু’ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, নদীতে ফুল ভাসানো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ তনচংগ্যা কল্যাণ সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটি এবং দেবতাছড়ি রৈস্যাবিলি অঞ্চলের যৌথ উদ্যোগে রোববার সকালে এই উৎসবের সূচনা হয়।

উৎসবের শুরুতে তনচংগ্যা নারী-পুরুষ ও শিশুরা ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে কর্ণফুলী নদীতে ফুল ভাসিয়ে দিনটির শুভ সূচনা করেন। এরপর কাপ্তাই উপজেলা কর্ণফুলী স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাব চত্বরে এসে শেষ হয়। এ সময় বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে উৎসবে মেতে ওঠেন অংশগ্রহণকারীরা।

পরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। তিনি তার বক্তব্যে বলেন, বিষু উৎসব এ অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য উদাহরণ। অনুষ্ঠানে তনচংগ্যা কল্যাণ সংস্থার নেতৃবৃন্দসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তুরাগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের খাদ্য ও বস্ত্র বিতরণ

কাপ্তাইয়ে বর্ণাঢ্য আয়োজনে তনচংগ্যাদের বিষু উৎসব পালন

আপডেট সময় : ০২:৫৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬