লেবাননের দক্ষিণাঞ্চলীয় জুয়াইয়া এলাকায় একটি রকেট লঞ্চার ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলের দাবি অনুযায়ী, লঞ্চারটি হামলার জন্য প্রস্তুত অবস্থায় ছিল এবং সেটিতে রকেট লোড করা ছিল। ইসরায়েলের দিকে সম্ভাব্য হামলা ঠেকাতে রাতভর অভিযান চালিয়ে এটি ধ্বংস করা হয় বলে জানানো হয়েছে।
এমন এক সময়ে এই হামলার ঘটনা ঘটল যখন ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনার মাঝে একটি সীমিত যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে যুদ্ধবিরতি চললেও লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনীর তৎপরতা কমেনি। অন্যদিকে, হিজবুল্লাহর পক্ষ থেকেও বিভিন্ন সময় ইসরায়েলি লক্ষ্যবস্তুতে রকেট নিক্ষেপের ঘটনা ঘটছে।
গত মার্চ মাস থেকে ওই অঞ্চলে সংঘাতের মাত্রা তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েল লেবাননের অভ্যন্তরে ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে আসছে। সর্বশেষ এই হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে ওঠার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
রিপোর্টারের নাম 






















