ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

বৃষ্টিপাত কমে যাওয়ায় দেশজুড়ে তাপমাত্রা বৃদ্ধি, তীব্র গরমের পূর্বাভাস

গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি এবং তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। গত বৃহস্পতিবারের তুলনায় গতকাল শনিবার রাজধানীতে তাপমাত্রা ৮.৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

আজ রোববার সকাল থেকে আকাশ মেঘমুক্ত রয়েছে এবং কড়া রোদের তেজ সারা দেশে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। আবহাওয়াবিদেরা পূর্বাভাস দিয়েছেন যে, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বেড়ে তীব্র গরম অনুভূত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু-একটি এলাকা ছাড়া দেশের আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এই সময়ে তাপমাত্রা আরও এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আগামীকাল সোমবার ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-একটি এলাকা ছাড়া দেশের অন্যান্য অঞ্চলের আবহাওয়া শুষ্ক থাকবে এবং তাপমাত্রা আরও এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এমনকি পহেলা বৈশাখেও বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আগামী পাঁচ দিনের পূর্বাভাসেও দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধির কথা জানানো হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সন্দ্বীপে ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল যশোরে রেকর্ড করা হয়েছে ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা বৃহস্পতিবার ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, একদিনের ব্যবধানে রাজধানীতে তাপমাত্রা ৮.৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে।

বৃষ্টিপাতের পরিমাণ ও পরিধিও উল্লেখযোগ্যভাবে কমেছে। আজ সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণ কেন্দ্রের কোথাও বৃষ্টি হয়নি। আগামী কয়েক দিন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখছে না আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান বলেন, বর্তমান আবহাওয়া পরিস্থিতির কারণে আগামী কয়েক দিন তাপমাত্রা ক্রমেই বাড়বে এবং এতে আবারও তাপপ্রবাহ দেখা দিতে পারে। আবহাওয়া অধিদপ্তরের সংজ্ঞা অনুযায়ী, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হলে তাকে মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি তাপপ্রবাহ, ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ এবং ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে গণ্য করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাটোরের গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, শিক্ষক-কর্মচারীদের মধ্যে আতঙ্ক

বৃষ্টিপাত কমে যাওয়ায় দেশজুড়ে তাপমাত্রা বৃদ্ধি, তীব্র গরমের পূর্বাভাস

আপডেট সময় : ০১:৪১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬