ঢাকা ০৩:১১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

ঢাকা উত্তরে হাম-রুবেলা টিকাদান শুরু: লক্ষ্য ৫ লাখ শিশু

শিশুদের হাম-রুবেলা রোগ প্রতিরোধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১০টি অঞ্চলে আজ রোববার থেকে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’ শুরু হয়েছে। স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ৫৯৯টি কেন্দ্রে এই কর্মসূচি চলবে আগামী ১১ মে পর্যন্ত। এর আওতায় প্রায় ৫ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রাজধানীর কড়াইল এলাকায় আজ সকালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। স্বাস্থ্য প্রতিমন্ত্রী এ সময় ৬ মাস থেকে ৫ বছর বয়সী প্রতিটি শিশুকে টিকা দেওয়ার গুরুত্ব তুলে ধরেন এবং জানান যে, প্রথমে দেশের ১৭টি উপজেলা ও পরে চারটি সিটি করপোরেশনে টিকাদান কার্যক্রম শুরু হওয়ার পর আগামী ২০ তারিখ থেকে সারা দেশে এই কর্মসূচি শুরু হবে।

ডিএনসিসি প্রশাসক জানান, মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতালকে একটি জেনারেল হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা রয়েছে, যাতে বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে নগরবাসীকে আরও উন্নত স্বাস্থ্যসেবা প্রদান করা যায়।

এই ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে হাম-রুবেলা প্রতিরোধী টিকা দেওয়া হবে। ডিএনসিসি এলাকায় ৫৪টি স্থায়ী ও ৫০২টি অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়া ৩৫টি ইভিনিং সেন্টার এবং আটটি ফ্রাইডে সেন্টারের মাধ্যমেও টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। ক্যাম্পেইন বাস্তবায়নে মোট ৫৯৪ জন টিকাদানকর্মী, ৬৫০ জন স্বেচ্ছাসেবক এবং ২০৩ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে সকল অভিভাবককে তাদের ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের নির্ধারিত টিকাকেন্দ্রে এনে টিকা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেতুর অভাবে রংপুরের তারাগঞ্জে ২০ গ্রামের হাজারো মানুষের দুর্ভোগ

ঢাকা উত্তরে হাম-রুবেলা টিকাদান শুরু: লক্ষ্য ৫ লাখ শিশু

আপডেট সময় : ০১:৪০:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬