ইরানের ওপর সম্ভাব্য মার্কিন ও ইসরায়েলি সামরিক হামলার কঠোর বিরোধিতা করে বিশ্বশান্তির আহ্বান জানিয়েছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ। সম্প্রতি সেন্ট পিটার্স ব্যাসিলিকায় আয়োজিত এক বিশেষ প্রার্থনা সভায় তিনি যুদ্ধের ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, আত্মসম্মান আর অর্থের মোহ ত্যাগ করার সময় এসেছে। শক্তি প্রদর্শন আর যুদ্ধ অনেক হয়েছে, এবার এসব থামানো প্রয়োজন।
সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করলেও পোপের এই কড়া বার্তা মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতি নির্ধারকদের উদ্দেশ্যেই দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এর আগেও তিনি ইরানের বিরুদ্ধে নেওয়া বিভিন্ন পদক্ষেপকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছিলেন। সামরিক শ্রেষ্ঠত্বের লড়াই বাদ দিয়ে আলোচনার মাধ্যমে একটি ন্যায্য সমাধানের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রিপোর্টারের নাম 



















