ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

জাতীয় স্বার্থ রক্ষায় কোনো আপস নয়: ইরানি প্রতিনিধিদের প্রতি প্রেসিডেন্টের আস্থা

পাকিস্তানের ইসলামাবাদে চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংলাপে অংশ নেওয়া ইরানি প্রতিনিধিদের প্রতি জোরালো সমর্থন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বার্তায় তিনি উল্লেখ করেন, ইরানি প্রতিনিধি দল অত্যন্ত সাহসিকতার সাথে দেশের জাতীয় স্বার্থ রক্ষায় আলোচনা চালিয়ে যাবে।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরও বলেন, পরিস্থিতি যাই হোক না কেন, জনগণের সেবা দেওয়ার অঙ্গীকার থেকে সরকার এক মুহূর্তের জন্যও সরে আসবে না। আলোচনার ফলাফল যাই আসুক, বর্তমান সরকার সবসময় দেশের সাধারণ মানুষের পাশে থাকবে।

উল্লেখ্য, পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই উচ্চপর্যায়ের কূটনৈতিক আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। এই সংলাপের দিকে বিশ্ব সম্প্রদায়ের বিশেষ নজর রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মেয়র মনজুর আলমের বাসায় হাসনাত আব্দুল্লাহর সফর নিয়ে রাজনৈতিক উত্তাপ

জাতীয় স্বার্থ রক্ষায় কোনো আপস নয়: ইরানি প্রতিনিধিদের প্রতি প্রেসিডেন্টের আস্থা

আপডেট সময় : ১০:৫০:১০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬