দেশের ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) আশা প্রকাশ করেছে যে, বর্তমান সরকার সকল অংশীজনের সাথে আলোচনার মাধ্যমে একটি সময়োপযোগী টেলিকম গাইডলাইন ও পলিসি প্রণয়ন করবে। শনিবার রাজধানীর বনানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা অভিযোগ করেন, অতীতে টেলিকম নীতিমালা তৈরির ক্ষেত্রে তাদের মতামতকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’ অনুষ্ঠিত হবে। ‘লিংকিং পিপল, লিংকিং ফিউচার’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই মেলায় ব্রডব্যান্ড খাতের উন্নয়ন, উদ্ভাবন এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরা হবে।
আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম জানান, এই এক্সপোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী রোবটিকস ও আইওটি প্রজেক্ট প্রদর্শন করবেন। মেলায় মোট ১০টি প্যাভিলিয়ন ও ৩৫টি মিনি প্যাভিলিয়নসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল থাকবে। সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব নাজমুল করিম ভুঞাঁসহ অন্যান্য জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























