ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় বীরত্বপূর্ণ অভিযান: আধা কিলোমিটার কাদা মাড়িয়ে ডাকাত ধরল পুলিশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:১২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক দুর্ধর্ষ ডাকাতকে ধরতে সিনেমার কায়দায় অভিযান চালিয়েছে পুলিশ। কর্দমাক্ত ফসলি জমিতে প্রায় আধা কিলোমিটার ধাওয়া করে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য মুর্শিদ ওরফে মোরশেদকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ভোরে উপজেলার বুধন্তী ইউনিয়নের কেনা এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার মুর্শিদ স্থানীয় চেনু মোল্লার ছেলে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ইসলামপুর পুলিশ ফাঁড়ির একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন মুর্শিদ। এ সময় তিনি পাশের একটি নিচু ও কর্দমাক্ত জমিতে নেমে দৌড়াতে থাকেন। পুলিশ সদস্যরাও পিছু ছাড়েননি। প্রায় আধা কিলোমিটার ধাওয়া করার পর কর্দমাক্ত শরীর নিয়েই তাকে জাপটে ধরেন পাঁচ পুলিশ সদস্য। গ্রেপ্তার মুর্শিদের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ডাকাতির প্রস্তুতিসহ একাধিক মামলা রয়েছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানান, মুর্শিদ একজন সুঠামদেহী এবং চিহ্নিত অপরাধী। তাকে ধরতে গিয়ে পুলিশ সদস্যরা যথেষ্ট সাহসিকতার পরিচয় দিয়েছেন। অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের পোশাক ও শরীর কাদায় মাখামাখি হয়ে গেলেও তারা অপরাধীকে ছাড়েননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের রামুতে বনকর্মীদের ওপর হামলা: রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

ব্রাহ্মণবাড়িয়ায় বীরত্বপূর্ণ অভিযান: আধা কিলোমিটার কাদা মাড়িয়ে ডাকাত ধরল পুলিশ

আপডেট সময় : ০৫:১২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬