দিনাজপুরের বোচাগঞ্জে ‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্য নিয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানভিত্তিক জ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তা ছড়িয়ে দেওয়া।
উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচিতে বিজ্ঞান মেলা, অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন কুমার সাহা। বক্তারা নতুন প্রজন্মকে প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। দুই দিনব্যাপী এই মেলা শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশে সহায়ক হবে বলে আশা করছেন আয়োজকরা।
রিপোর্টারের নাম 

























