বাগেরহাটের হজরত খানজাহান (রহ.) মাজার সংলগ্ন দিঘিতে কুমিরের আক্রমণে একটি কুকুরের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হলে প্রতিমন্ত্রী এই নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী জানান, এই অমানবিক ঘটনা তাকে গভীরভাবে ব্যথিত করেছে। তিনি বলেন, বর্তমান সরকার দেশকে মানুষসহ সকল প্রাণীর জন্য নিরাপদ অভয়ারণ্য হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতে যাতে এ ধরনের নিষ্ঠুর ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য সংশ্লিষ্ট প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই ঘটনার সুষ্ঠু তদন্তে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার আতিয়া খাতুনকে প্রধান করে একটি চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত রয়েছেন।
রিপোর্টারের নাম 
























