পাকিস্তানের ইসলামাবাদে যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনায় বসতে রাজি হলেও নিজেদের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে ইরান। দেশটির সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানিয়েছেন, সংলাপে অংশগ্রহণের অর্থ এই নয় যে তারা সতর্ক অবস্থান থেকে সরে এসেছেন। তিনি স্পষ্টভাবে বলেন, আলোচনার টেবিলে থাকলেও ইরানি বাহিনীর ‘আঙুল ট্রিগারেই থাকবে’।
ইরানি সংবাদমাধ্যম মেহর-এর বরাতে জানা গেছে, তেহরান সংলাপে বিশ্বাসী হলেও যুক্তরাষ্ট্রের ওপর তাদের কোনো আস্থা নেই। মোহাজেরানি আরও উল্লেখ করেন, সার্বভৌম অধিকারের প্রশ্নে ইরান কোনো প্রকার আপস করবে না। অত্যন্ত সাবধানতার সাথে তারা এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ইরানের এই দ্বিমুখী অবস্থান—একদিকে আলোচনার প্রস্তাব এবং অন্যদিকে সামরিক প্রস্তুতির হুঁশিয়ারি—আসন্ন বৈঠককে আরও জটিল করে তুলতে পারে।
রিপোর্টারের নাম 
























