ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ওয়াশিংটনের সঙ্গে সমঝোতা সম্ভব হলেও ইসরায়েল ইস্যুতে অনড় তেহরান

ইসলামাবাদে অনুষ্ঠেয় সম্ভাব্য আলোচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি কার্যকর সমঝোতায় পৌঁছানো সম্ভব বলে মনে করছে ইরান। দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ জানিয়েছেন, উভয় পক্ষ এবং বৈশ্বিক প্রেক্ষাপটে উপকারী এমন যেকোনো চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তবে এই আলোচনায় ইসরায়েলপন্থি কোনো প্রতিনিধির উপস্থিতি থাকলে কোনোভাবেই চুক্তি হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আরেফ সতর্ক করে বলেন, আলোচনার টেবিলে ইসরায়েলি প্রভাব থাকলে ইরান তার প্রতিরক্ষামূলক অবস্থান আরও জোরদার করবে। সেক্ষেত্রে বিশ্বকে আরও বড় ধরনের সংকটের মুখোমুখি হতে হবে এবং এর জন্য চড়া মূল্য দিতে হবে। তেহরান স্পষ্ট করেছে যে, তারা কেবল গঠনমূলক সংলাপে বিশ্বাসী, তবে জাতীয় স্বার্থ ও আদর্শের প্রশ্নে কোনো ছাড় দেবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের সময় বাঁচাতে প্রতিটি উপজেলায় হচ্ছে আধুনিক পরীক্ষা কেন্দ্র

ওয়াশিংটনের সঙ্গে সমঝোতা সম্ভব হলেও ইসরায়েল ইস্যুতে অনড় তেহরান

আপডেট সময় : ০৭:২৪:১৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬