ঢাকা ০১:১৩ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

বাংলাদেশসহ ১৭ দেশে পুনরায় ফ্লাইট চালু করল এয়ার অ্যারাবিয়া

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির কারণে সাময়িকভাবে বিঘ্নিত হওয়ার পর আবারও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক বিমান সংস্থা এয়ার অ্যারাবিয়া। শনিবার থেকে সীমিত পরিসরে এই কার্যক্রম শুরু হয়। ধাপে ধাপে পরিস্থিতি স্বাভাবিক করার পরিকল্পনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, শারজাহ, আবুধাবি এবং রাস আল খাইমাহ থেকে বিশ্বের ১৭টি দেশের মোট ৪৯টি গন্তব্যে তাদের বিমান চলাচল করবে। এই তালিকায় বাংলাদেশের নামও অন্তর্ভুক্ত রয়েছে। তবে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের বিষয়টিও গুরুত্ব দেওয়া হবে।

যাত্রীদের সুবিধার্থে এয়ার অ্যারাবিয়া জানিয়েছে, যাদের পূর্বনির্ধারিত ফ্লাইট বাতিল হয়েছিল, তারা পুনরায় বুকিং দেওয়ার সুযোগ পাবেন। তবে এই সুবিধা কেবল তারাই পাবেন যারা আগে রিফান্ড বা তারিখ পরিবর্তনের সুবিধা গ্রহণ করেননি। ক্ষতিগ্রস্ত যাত্রীদের সরাসরি যোগাযোগের মাধ্যমে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হিজবুল্লাহর আর্থিক নেটওয়ার্কে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর কঠোর নিষেধাজ্ঞা

বাংলাদেশসহ ১৭ দেশে পুনরায় ফ্লাইট চালু করল এয়ার অ্যারাবিয়া

আপডেট সময় : ০৭:২২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬