ঢাকা ০৮:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানি প্রতিনিধি দল এখন পাকিস্তানে

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে ইরানের ৭১ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি ও ইরানের তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এই সফরের তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিনিধি দলটিতে ইরানের শীর্ষস্থানীয় কূটনীতিক ও নীতিনির্ধারকরা অন্তর্ভুক্ত রয়েছেন।

প্রকাশিত তথ্যানুযায়ী, এই বিশাল বহরে মূল আলোচক দলের পাশাপাশি কারিগরি বিশেষজ্ঞ, প্রটোকল কর্মকর্তা, নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তি এবং সংবাদকর্মীরা রয়েছেন। আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা এবং এই বৈঠকের সম্ভাব্য ফলাফল নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, প্রতিনিধি দলের সদস্যরা ইতিমধ্যে তাদের প্রাথমিক কার্যক্রম শুরু করেছেন। যদিও আলোচনার সুনির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান উত্তজনা প্রশমনই এই সফরের মূল উদ্দেশ্য। ৭১ সদস্যের এই বিশাল প্রতিনিধি দলের উপস্থিতি আলোচনার গুরুত্বকে আরও জোরালো করে তুলেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের সময় বাঁচাতে প্রতিটি উপজেলায় হচ্ছে আধুনিক পরীক্ষা কেন্দ্র

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানি প্রতিনিধি দল এখন পাকিস্তানে

আপডেট সময় : ০৬:১১:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬