ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

পুলিশ প্রশাসনে বড় রদবদল: ১৭ অতিরিক্ত ডিআইজিকে বদলি

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়।

বদলিকৃত কর্মকর্তারা মূলত সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়ার পর বিভিন্ন ইউনিটে পুলিশ সুপার হিসেবে দায়িত্বরত ছিলেন। প্রজ্ঞাপন অনুযায়ী, ডিএমপি, সিআইডি, এসবি এবং বিভিন্ন মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তাদের নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-তুরস্ক দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে জোর: বাণিজ্যমন্ত্রীর সাথে তুর্কি রাষ্ট্রদূতের বৈঠক

পুলিশ প্রশাসনে বড় রদবদল: ১৭ অতিরিক্ত ডিআইজিকে বদলি

আপডেট সময় : ০৭:৫৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬