দেশের প্রতিটি উপজেলায় একটি করে আধুনিক ‘মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র’ নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এর ফলে পাবলিক পরীক্ষার সময় সাধারণ পাঠদান ব্যাহত হবে না এবং শিক্ষার্থীদের মূল্যবান সময় সাশ্রয় হবে। বুধবার সিলেটে কেন্দ্র সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই পরিকল্পনার কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, বিদ্যমান পরীক্ষা পদ্ধতির কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের উল্লেখযোগ্য সময় নষ্ট হচ্ছে, যা জাতীয় উন্নয়নের পথে একটি বড় অন্তরায়। এই সমস্যা সমাধানে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনে দ্রুতই ৬০ হাজার নতুন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে বলেও তিনি জানান। একই সঙ্গে ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় এনে জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।
রিপোর্টারের নাম 






















