ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

ইতিবাচক সংবাদের গুরুত্ব ও দক্ষ জনশক্তি গড়ার আহ্বান চিফ হুইপের

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম গণমাধ্যমকে নেতিবাচক সংবাদের পাশাপাশি দেশের ইতিবাচক অর্জনগুলো জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন। বুধবার জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইস্টার্ন রিফাইনারি বন্ধ হওয়ার খবরের পাশাপাশি পর্যাপ্ত তেল নিয়ে জাহাজ বন্দরে আসার খবরটিও সমানভাবে প্রচার হওয়া প্রয়োজন।

চিফ হুইপ দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য দক্ষ মানবসম্পদ তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি জানান, বহির্বিশ্বের শ্রমবাজারে নিজেদের অবস্থান শক্ত করতে আরবি, মান্দারিন, জাপানিজ ও ইতালিয়ানসহ বিভিন্ন বিদেশি ভাষায় দক্ষতা অর্জন জরুরি। তবে বৈশ্বিক যোগাযোগের মাধ্যম হিসেবে ইংরেজি শেখার প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি বলে তিনি মন্তব্য করেন।

সংবিধান সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে গণতন্ত্রকে সুসংহত করতে ঐক্যমতে পৌঁছানো সম্ভব। সংসদীয় আলোচনার মাধ্যমে একটি সমৃদ্ধ ও সার্বভৌম রাষ্ট্র বিনির্মাণই বর্তমান সরকারের মূল লক্ষ্য। দেশপ্রেমের জায়গা থেকে সব পক্ষ ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

ইতিবাচক সংবাদের গুরুত্ব ও দক্ষ জনশক্তি গড়ার আহ্বান চিফ হুইপের

আপডেট সময় : ০৭:৫৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬