পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনায় বসেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান। তবে তেহরান সাফ জানিয়ে দিয়েছে, তাদের দেওয়া শর্ত ও ‘রেড লাইন’ রক্ষা করা না হলে এই আলোচনা থেকে যেকোনো সময় সরে আসবে তারা। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইএনএন জানিয়েছে, তেহরানের স্বার্থ রক্ষা না হলে আলোচনা বাতিল করাকেও তারা একটি কূটনৈতিক সাফল্য হিসেবে গণ্য করবে।
ইতোমধ্যে ইরানি প্রতিনিধি দল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে তেহরানের সম্ভাব্য আলোচনার সময়সূচি নির্ধারিত হওয়ার কথা রয়েছে। তেহরান তাদের অবস্থানে অনড় থেকে ওয়াশিংটনের প্রতি আস্থার অভাবের বিষয়টি আবারও স্পষ্ট করেছে।
প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ইরান এই আলোচনায় বেশ শক্ত অবস্থানে রয়েছে। তাদের দাবিগুলো অগ্রাহ্য করা হলে কোনো ধরনের সমঝোতা ছাড়াই তারা আলোচনা থেকে বেরিয়ে যেতে দ্বিধা করবে না। ইসলামাবাদের এই বৈঠকটি মধ্যপ্রাচ্যের বিদ্যমান উত্তেজনা প্রশমনে কতটা ভূমিকা রাখবে, তা এখন দেখার বিষয়।
রিপোর্টারের নাম 
























