ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

কুয়াশা কাটিয়ে দেড় ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

পদ্মা নদীতে কুয়াশার তীব্রতা কমে আসায় দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার সকাল সোয়া ৭টার দিকে কুয়াশা কেটে গেলে নৌযান চলাচলের অনুমতি দেয় কর্তৃপক্ষ। এর আগে ভোর পৌনে ৬টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌপথের সিগন্যাল বাতি ও চ্যানেল অস্পষ্ট হয়ে পড়লে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।

হঠাৎ ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঘাটের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ির শত শত যাত্রী ও চালক চরম ভোগান্তিতে পড়েন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে এই রুটে ছোট-বড় মিলিয়ে ১২টি ফেরি নিয়মিত চলাচল করছে এবং পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলি ট্যাংক ও সামরিক স্থাপনায় হিজবুল্লাহর জোরালো হামলা

কুয়াশা কাটিয়ে দেড় ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

আপডেট সময় : ০৮:৫৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬