ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযান: তেজগাঁও ও হাজারীবাগে গ্রেপ্তার ৯৩

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে মোট ৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তেজগাঁও বিভাগ ও হাজারীবাগ থানা পুলিশ পৃথকভাবে গত দুই দিনে এই অভিযান পরিচালনা করে। শুক্রবার ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, তেজগাঁও বিভাগ থেকে গ্রেপ্তার করা হয়েছে ৬৭ জনকে। এদের মধ্যে নিয়মিত মামলার আসামি ছাড়াও ওয়ারেন্টভুক্ত এবং ডিএমপি অধ্যাদেশ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিরা রয়েছেন। অভিযানে উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে সাইফুর রহমান, জিসান, আকাশ ও হাফিজ মিয়াসহ বেশ কয়েকজনকে আইনের আওতায় আনা হয়েছে।

অন্যদিকে, হাজারীবাগ থানা এলাকায় দিনভর চলা অভিযানে গ্রেপ্তার করা হয় আরও ২৬ জনকে। তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, মহানগরে অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিত বিরতিতে অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লামায় ঠিকাদারের গাফিলতিতে চলাচলের অযোগ্য সড়ক ও ব্রিজ

রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযান: তেজগাঁও ও হাজারীবাগে গ্রেপ্তার ৯৩

আপডেট সময় : ১২:৪৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬