ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার, মানব পাচার এবং অভিবাসী চোরাচালান দমনে ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬’ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। রাজধানীর একটি হোটেলে আয়োজিত জাতীয় অবহিতকরণ সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, অপরাধী চক্রের কৌশলের সাথে তাল মিলিয়ে দেশের আইনি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছে। এই আইন বাস্তবায়নে সরকারি সংস্থা, বিচার বিভাগ এবং নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























