ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

পুঠিয়ায় পুকুরে ডুবে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

রাজশাহীর পুঠিয়া উপজেলায় শেখ রাসেল পার্কের একটি পুকুরে পড়ে পার্থ (৪) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৪টা ২০ মিনিটে রানীঘাট পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। নিহত শিশুটি উপজেলার রামজীবনপুর গ্রামের সুজন কুমার দাসের ছেলে। তাদের বাড়ি পার্ক সংলগ্ন রাজার বাগানপাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৪টার দিকে পার্থ সমবয়সী শিশুদের সঙ্গে পার্কের পুকুরঘাটে খেলাধুলা করছিল। বিকেল ৫টা ২০ মিনিটে তার মা স্মৃতি রানী দাস তাকে বাড়িতে নেওয়ার জন্য পার্কে এসে খোঁজ শুরু করেন। দীর্ঘ সময় ধরে সন্তানের কোনো সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা উৎকণ্ঠায় পড়েন।

পরিবার ও এলাকাবাসীর ধারণা, খেলার একপর্যায়ে অসাবধানতাবশত শিশুটি পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে তল্লাশি শুরু করে। সারা রাত তল্লাশি চালানোর পর শুক্রবার ভোরে পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অধ্যাদেশ ও সংস্কার ইস্যুতে সরকারের ইউ-টার্ন

পুঠিয়ায় পুকুরে ডুবে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

আপডেট সময় : ০২:২৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬