বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ১২টি ক্যাটাগরিতে ৫১টি শূন্যপদে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৮ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ফটোজিওলজিক টেকনিশিয়ান, সার্ভেয়ার, পরীক্ষাগার সহকারী, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটরসহ বিভিন্ন পদে ১৪ থেকে ২০তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। পদভেদে বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২৪,৬৮০ টাকা পর্যন্ত। আবেদনকারীর বয়স ১ এপ্রিল ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আগ্রহী প্রার্থীদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। পদভেদে আবেদন ফি ৫৬ টাকা থেকে ১১২ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, যা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং যোগ্যতা সম্পর্কে অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত জানা যাবে।
রিপোর্টারের নাম 

























