ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

‘বিএনপি সরকার ফ্যাসিবাদের পথেই হাঁটছে’, জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার অভিযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

বর্তমান বিএনপি সরকার পূর্ববর্তী ফ্যাসিবাদের পথ অনুসরণ করছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাম্প্রতিক উপনির্বাচনগুলোতে প্রমাণিত হয়েছে যে রাজনৈতিক পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। জনগণের সঙ্গে প্রতারণা করে সরকার আবারও দমন-পীড়নের নীতি গ্রহণ করেছে।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, শেরপুরসহ বিভিন্ন স্থানে তাদের দলীয় নেতা-কর্মীদের হত্যা করা হয়েছে। তিনি স্পিকারের মাধ্যমে এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন। এছাড়া সংসদ অধিবেশনে গুরুত্বপূর্ণ বিল পাশের ক্ষেত্রে বিরোধী দলকে পর্যাপ্ত সময় না দিয়ে কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে বলেও তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, মন্ত্রীদের জন্য সময়ের কোনো সীমা না থাকলেও বিরোধী দলের জন্য সময় বেঁধে দেওয়া হচ্ছে, যা ভারসাম্যহীন ও বৈষম্যমূলক।

বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, বিচার বিভাগের নিয়োগ যদি নির্বাহী বিভাগের অধীনে থাকে, তবে জনগণ কখনোই ন্যায়বিচার পাবে না। তিনি অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ ও বর্তমান আইনি ব্যবস্থার সমালোচনা করে বলেন, নির্বাচনি ব্যবস্থা ধ্বংসের কোনো পাঁয়তারা জনগণ মেনে নেবে না। যেকোনো ধরনের ফ্যাসিজম রুখে দিতে দেশবাসীকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী থেকে মাইন সরাতে ন্যাটোর সহায়তা পাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

‘বিএনপি সরকার ফ্যাসিবাদের পথেই হাঁটছে’, জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার অভিযোগ

আপডেট সময় : ১১:১৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬