শেরপুর-৩ আসনের উপনির্বাচনে বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল। বৃহস্পতিবার রাতে জেলা নির্বাচন অফিস থেকে তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম এই ফলাফল নিশ্চিত করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাসুদুর রহমান পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে প্রায় তিন গুণেরও বেশি ভোট পেয়ে বড় জয় সুনিশ্চিত করেন রুবেল। ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণার পর এলাকায় আনন্দ মিছিল বের করেন বিএনপি সমর্থকরা।
রিপোর্টারের নাম 
























