ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

হাসিনার নীতি ভালো, বিএনপি তা প্রমাণ করেছে: জামায়াত আমির

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি প্রমাণ করেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খারাপ হলেও তার নীতি ভালো। বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ অধিবেশন শেষে বিরোধী দলের এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এর আগে সন্ধ্যায় জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন সংসদের বিরোধী দল একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সন্ধ্যা ৬টার দিকে ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ এনে তারা জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করে।

ওয়াকআউটের ঠিক আগে স্পিকারের অনুমতি নিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘দুঃখজনক হলেও সত্য যে, বিরোধী দলের যৌক্তিক আপত্তি সত্ত্বেও কয়েকটি গণবিরোধী বিল আজ পাস হয়েছে। আমরা এর দায় নিতে চাই না। তাই জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করছি।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর: কূটনৈতিক ও অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত

হাসিনার নীতি ভালো, বিএনপি তা প্রমাণ করেছে: জামায়াত আমির

আপডেট সময় : ১০:০৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬