ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ৪ শিশুর মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৫৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে ২৭ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে. বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে নতুন করে ২৭ জন ভর্তি হয়েছে এবং ২৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। তবে, এই সময়ে চিকিৎসাধীন অবস্থায় চার শিশুর মৃত্যু হয়েছে।

বর্তমানে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে মোট ১৩২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এ পর্যন্ত উপসর্গ নিয়ে মোট ৪৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মোট ৫০ জনের মৃত্যু হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের রেকর্ড সমৃদ্ধি ও মরক্কোর ঐতিহাসিক অর্জন: মেটলাইফে ভিনি-হাকিমিদের যত কীর্তি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ৪ শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৮:৫৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬