ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

হাজিদের সেবায় কোনো অবহেলা সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৫৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

হজ ব্যবস্থাপনায় বিন্দুমাত্র গাফিলতি বরদাশত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসেন কায়কোবাদ। তিনি বলেছেন, হাজিরা আল্লাহর মেহমান, তাই তাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এবারের হজ ব্যবস্থাপনাকে অতীতের চেয়েও অধিকতর স্বচ্ছ ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় মন্ত্রী এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকারের অধীনে এটি প্রথম হজ আয়োজন, তাই এতে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি রাখা যাবে না। যেসকল দপ্তর বা সংস্থা হাজিদের সেবা প্রদানে শ্রেষ্ঠত্ব দেখাবে, তাদের পুরস্কৃত করার ঘোষণাও দেন ধর্মমন্ত্রী।

সভায় ধর্ম সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং হাবের প্রতিনিধিসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস, পুলিশ, স্কাউটস এবং ওয়াসা সহ সংশ্লিষ্ট সকল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হাজিদের নির্বিঘ্ন যাত্রা ও অবস্থান নিশ্চিত করতে তাদের প্রস্তুতির কথা সভায় তুলে ধরেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অধ্যাদেশ ও সংস্কার ইস্যুতে সরকারের ইউ-টার্ন

হাজিদের সেবায় কোনো অবহেলা সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী

আপডেট সময় : ০৮:৫৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬