ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

যুব উন্নয়ন অধিদপ্তরে ১০৩টি অফিস সহায়ক পদে চাকরির সুযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৪৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

যুব উন্নয়ন অধিদপ্তর অফিস সহায়ক পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সর্বমোট ১০৩টি শূন্য পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যা বেকার যুবকদের জন্য একটি সুবর্ণ সুযোগ এনেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অফিস সহায়ক পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১ মে ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর।

নির্বাচিত প্রার্থীরা জাতীয় বেতন স্কেল গ্রেড-২০ অনুযায়ী মাসিক ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা পর্যন্ত বেতন পাবেন। আগ্রহী প্রার্থীরা ২ এপ্রিল ২০২৬ তারিখে সকাল ১০টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন এবং আবেদনের শেষ সময় আগামী ১ মে ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।

আবেদন ফি সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের নির্দিষ্ট ওয়েবসাইটে ভিজিট করার জন্য অনুরোধ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তান ও সৌদি আরব যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাকে স্বাগত জানিয়েছে

যুব উন্নয়ন অধিদপ্তরে ১০৩টি অফিস সহায়ক পদে চাকরির সুযোগ

আপডেট সময় : ০৭:৪৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬