দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল জুনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শুধুমাত্র চোখের চিকিৎসায় বিশেষায়িত এই বেসরকারি প্রতিষ্ঠানটি তাদের পেশেন্ট রিলেশনস, বিলিং এবং কল সেন্টার বিভাগে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, জুনিয়র এক্সিকিউটিভ পদে আবেদনের জন্য প্রার্থীকে ন্যূনতম এইচএসসি পাস হতে হবে। পাশাপাশি কম্পিউটারের প্রাথমিক জ্ঞান এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক। নারী ও পুরুষ উভয় প্রার্থীই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীদের মাসিক ১৮ হাজার থেকে ২০ হাজার টাকা বেতন প্রদান করা হবে। বেতন ছাড়াও আকর্ষণীয় সুযোগ-সুবিধা রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো বছরে দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বার্ষিক ছুটি নগদীকরণ, অসুস্থতাজনিত ছুটি নগদীকরণ, ছয় মাসের সম্পূর্ণ বেতনসহ মাতৃত্বকালীন ছুটি, বিনামূল্যে প্যাথলজি ও মাইক্রোবায়োলজি পরীক্ষা, বৈশাখী ভাতা, মেডিকেল ক্লেইম এবং জীবন বীমা। হাসপাতালের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুবিধা ও ভাতা প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীরা ৪ এপ্রিল থেকে আবেদন করতে পারছেন এবং আবেদনের শেষ সময় আগামী ১৭ এপ্রিল। বিস্তারিত তথ্য ও অনলাইন আবেদন প্রক্রিয়া জানতে হাসপাতালের নির্দিষ্ট ওয়েবসাইটে ভিজিট করার জন্য বলা হয়েছে।
রিপোর্টারের নাম 

























