ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

গণভোটের রায় বাস্তবায়নে জামায়াতসহ ১১ দলের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৪১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সপ্তাহব্যাপী রাজপথের কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

কর্মসূচির উদ্বোধনকালে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে তাদের রায় দিয়েছেন। জনগণের এই আকাঙ্ক্ষাকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। তিনি অবিলম্বে জুলাই সনদ মেনে নিয়ে এবং গণভোটের ফলাফলকে তফসিলে অন্তর্ভুক্ত করে সংবিধান সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

বক্তব্যে গোলাম পরওয়ার সাম্প্রতিক উপ-নির্বাচনগুলোর কঠোর সমালোচনা করে বলেন, বগুড়া ও শেরপুরের নির্বাচনে কেন্দ্র দখল ও এজেন্টদের বের করে দেওয়ার ঘটনা প্রমাণ করে যে দলীয় সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সরকার জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে ফ্যাসিবাদের পথে হাঁটছে বলেও তিনি মন্তব্য করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর: কূটনৈতিক ও অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত

গণভোটের রায় বাস্তবায়নে জামায়াতসহ ১১ দলের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

আপডেট সময় : ০৭:৪১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬