প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) তাদের বিভিন্ন শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের জন্য আবেদন গ্রহণ শুরু করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ১০ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।
এই নিয়োগ প্রক্রিয়ার আওতায় কম্পিউটার প্রোগ্রামার পদে ১টি, সহকারী পরিচালক পদে ১৭টি, হিসাবরক্ষণ কর্মকর্তা পদে ২টি এবং উপসহকারী প্রকৌশলী পদে ৪টি পদসহ মোট ২৬টি পদে নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে নবম ও দশম গ্রেডের বেতন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা প্রদান করা হবে। কম্পিউটার প্রোগ্রামার পদের বেতন ৩৫,৫০০–৬৭,০১০ টাকা, সহকারী পরিচালক ও হিসাবরক্ষণ কর্মকর্তা পদের বেতন ২২,০০০–৫৩,০৬০ টাকা এবং উপসহকারী প্রকৌশলী পদের বেতন ১৬,০০০–৩৮,৬৪০ টাকা।
আবেদনকারীদের বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর (নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনুযায়ী) নির্ধারণ করা হয়েছে। আগ্রহীরা বেজার নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া ১০ মার্চ ২০২৬ সকাল ১০টা থেকে শুরু হয়ে ১০ এপ্রিল ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত চলবে।
সাধারণ পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং বিশেষ ক্ষেত্রে (অনগ্রসর ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) ৫৬ টাকা ফি প্রদান করতে হবে। ফি জমা দেওয়ার সময়সীমা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে।
রিপোর্টারের নাম 























