ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

যুদ্ধকালীন মার্কিন সেনাদের কফি ও এনার্জি ড্রিংকের নেশা: চাঞ্চল্যকর তথ্য

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৪৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পর মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। বুধবার ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালীন মার্কিন সামরিক বাহিনী কতটা খাবার ও ক্যাফেইন গ্রহণ করেছে, তার একটি চিত্র তুলে ধরেছেন তিনি।

কেইন জানান, প্রায় ছয় সপ্তাহব্যাপী এই যুদ্ধে মার্কিন সামরিক বাহিনী প্রায় ১০ লাখ গ্যালন কফি এবং অনির্দিষ্ট পরিমাণ নিকোটিন গ্রহণ করেছে। তিনি বলেন, ‘এই সময়ে আমরা ৬০ লাখেরও বেশি বেলা খাবার এবং আমার হিসাব অনুযায়ী, ৯ লাখ ৫০ হাজার গ্যালনেরও বেশি কফি, ২০ লাখ এনার্জি ড্রিংক ও প্রচুর নিকোটিন গ্রহণ করেছি।’ তিনি আরও উল্লেখ করেন, ‘তবে আমি বলছি না যে আমাদের কোনো সমস্যা আছে।’

কেইন নির্দিষ্ট করে বলেননি যে এনার্জি ড্রিংকগুলো কোন ব্র্যান্ডের ছিল। তিনি সেই সব সামরিক সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যারা দেশের স্বার্থে অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং অস্বস্তিকর ও অনিশ্চিত দিনগুলো সহ্য করেছেন।

কেইন বলেন, ‘এটি একটি কঠিন ও নির্মম কাজ। এটা বিশৃঙ্খল, গরম, অন্ধকার, অনিশ্চিত এবং এখানে সব সময়ই অজানা বিষয় থাকে। আর আমাদের সেনারা গর্বের সঙ্গে সেই অজানা পথে পা বাড়িয়েছেন এবং এগিয়ে চলেছেন। এই সবকিছুর মধ্য দিয়ে যৌথ বাহিনী সেই অটল সংকল্প প্রদর্শন করেছে, যা জাতি আমাদের কাছে দাবি করে।’

ব্রিফিংয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, পেন্টাগন ‘আপাতত’ তাদের কাজ সম্পন্ন করেছে, কিন্তু এই অঞ্চলের ‘আশপাশেই থাকবে’।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাতিলের হুঁশিয়ারি ইরানের

যুদ্ধকালীন মার্কিন সেনাদের কফি ও এনার্জি ড্রিংকের নেশা: চাঞ্চল্যকর তথ্য

আপডেট সময় : ০১:৪৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬