মিরপুরের বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর একাডেমিক ভবনের তৃতীয় তলায় এসি মেরামতের সময় শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে চারজন দগ্ধ হয়েছেন। আহতরা হলেন আল মামুন (৩৪), সেলিম (৩০), রাসেল (৪৫) এবং সুজন (৩১)।
বুধবার দুপুর পৌনে একটার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাদের সহকর্মী ওমর ফারুক জানান, একাডেমিক ভবনের তৃতীয় তলায় এসি মেরামতের কাজ চলছিল। হঠাৎ শর্ট সার্কিট থেকে এসিতে আগুনের ফুলকির সৃষ্টি হলে চারজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে বিকেল জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসার জন্য আনা হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, দগ্ধরা বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা সম্পর্কে কর্তৃপক্ষ খোঁজখবর নিচ্ছে। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রিপোর্টারের নাম 























