ঢাকা ০১:১৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন: ত্যাগী ও পরীক্ষিত নেত্রীদের অগ্রাধিকার, জানালেন চিফ হুইপ

আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ইতোমধ্যে এই আসনের তফসিল ঘোষণা করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বিএনপি জোট সংরক্ষিত নারী আসনের মোট ৩৬টি আসন পাবে।

বিএনপি জোট থেকে কারা সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা জল্পনা-কল্পনা। তবে, এ বিষয়ে চিফ হুইপ মো. নূরুল ইসলাম স্পষ্ট জানিয়েছেন যে, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে রাজপথে পরীক্ষিত ও ত্যাগী নেত্রীরাই অগ্রাধিকার পাবেন।

তিনি আরও বলেন, রাজনীতিতে যারা দীর্ঘদিনের পরীক্ষিত এবং সংসদে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম, তাদেরই আমরা প্রাধান্য দেব। আমি বিশ্বাস করি, সংসদ নেতা এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবেন এবং সকল অংশের প্রতিনিধিত্ব নিশ্চিত করবেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। ২২ ও ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। এরপর ২৬ এপ্রিল থেকে মনোনয়ন বাতিলের বিষয়ে আপিলের সুযোগ থাকবে, যা ২৭ ও ২৮ এপ্রিল নিষ্পত্তি করা হবে। ২৯ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সবশেষে, আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের নতুন ক্লাসিক: মেসি বনাম এমবাপে

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন: ত্যাগী ও পরীক্ষিত নেত্রীদের অগ্রাধিকার, জানালেন চিফ হুইপ

আপডেট সময় : ০৬:০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬