আজ বুধবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডের ৪০তম দিন। এই বিশেষ দিনটিকে ঘিরে আজ ইরানের রাজপথে লাখো মানুষের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। ইরানে কারো মৃত্যুর ৪০তম দিনটি ধর্মীয়ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এটি ‘চেহলাম’ বা ‘চল্লিশা’ নামে পরিচিত।
গত ২৮ ফেব্রুয়ারি ভোরে তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। একই দিনে এই দুই দেশ ইরানের বিরুদ্ধে একটি সমন্বিত সামরিক অভিযান শুরু করেছিল। খামেনির মৃত্যুর পর তার পুত্র মোজতাবা খামেনি নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, যদিও তিনি এখনো জনসমক্ষে আসেননি।
একদিকে খামেনির চল্লিশা পালনের প্রস্তুতি, অন্যদিকে কাকতালীয়ভাবে আজই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা এসেছে, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন মেরুকরণ সৃষ্টি করতে পারে।
রিপোর্টারের নাম 
























